রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

চোখ খুলেছেন সৌমিত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

ওপার বাংলার খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সাড়া দিচ্ছেন তিনি (রিফ্লেক্স রেসপন্স)। পাশাপাশি আওয়াজ শুনে প্রতিক্রিয়াও দিচ্ছেন। বৃহস্পতিবার চোখও খুলেছেন। অভিনেতার এই অবস্থার পরিবর্তন যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসকরা। খবর আনন্দবাজার পত্রিকার।

বেলভিউ নার্সিংহোমের পক্ষ থেকে চিকিৎসক অরিন্দম কর জানান, আগের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সচেতনতা বেড়েছে সৌমিত্রের। ১০ থেকে ১১-র মধ্যে রয়েছে সচেতনতা (গ্লাসগো কোমা স্কেলের সূচকে)। তিনি স্বতঃস্ফূর্তভাবে চোখ খুলছেন। ১ লিটারের মতো মূত্রত্যাগ করেছেন। একদিন অন্তর ডায়ালিসিস চলছে।

সৌমিত্রের রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে এই মুহূর্তে।

চিকিৎসকের ভাষ্য, শিগগিরই তার কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সেক্ষেত্রে আর ডায়ালিসিস করার প্রয়োজন পড়বে না। সংক্রমণও আগের চেয়ে অনেকটা সেরে গিয়েছে। শরীরে জ্বর নেই। অ্যানিমিয়া স্থিতিশীল। আজ (বৃহস্পতিবার) রক্ত দেওয়া হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করে দেবো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD