রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

চোখ মেললেন সৌমিত্র তবে…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে চিকিৎসকদের উদ্বেগ এখনও কাটেনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে অনেক ডাকাডাকির পর অল্প চোখ খুললেন ৮৫ বছর বয়সী এই তারকা। তাতেই খুশি চিকিৎসকরা। বর্ষীয়ান এই অভিনেতার চিকিৎসক দলের প্রধান ডা. অরিন্দম করের কথায়, “একে শারীরিক অবস্থার উন্নতিতে সদর্থক ধাপ হিসেবেই দেখছি।”

চোখ মেললেও এখনও সৌমিত্রের অবস্থা সংকটজনক। কোভিড এনসেফেলোপ্যাথিতে ক্রমশ চেতনা হারিয়েছেন তিনি। নেমে গিয়েছে গ্লাসগো কোমা স্কেল। কাজ করছে না দুটি কিডনি। তিনটি ধাপে তার ডায়ালিসিস চলবে। দুটি ধাপ শেষ হয়ে এসেছে। ডাক্তারদের চিন্তায় রেখেছে তার হিমোগ্লোবিনের মাত্রা। শারীরিক পরীক্ষা করে দেখা যায়, বৃহস্পতিবারও হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই নেমে গিয়েছে। দ্রুত তা স্বাভাবিক করতে রক্ত দেওয়া হয়েছে অভিনেতাকে।

টানা ২৪ দিন ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD