শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

ছবিতে মিম মানতাসা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এসেছেন মিম মানতাসা। বর্তমানে ব্যস্ত আছেন নাটক ও ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় নিয়ে। এবার তার অভিনয়ের গণ্ডি বিস্তৃত হচ্ছে ছবিতে।

চলতি বছরই একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ছবির নাম কিংবা পরিচালক কে, এসব তথ্য এখনই প্রকাশ করতে অপারগ তিনি। এ প্রসঙ্গে মিম বলেন, ‘চলতি মাসেই একাধিকবার ছবির পরিচালকের সঙ্গে কথা হয়েছে।

ছবির গল্প এবং আমার চরিত্র দুটিই ভালো লেগেছে। এখন সেই ছবির কাজের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি ভালো কিছুই হবে।’ এদিকে একাধিক খণ্ড নাটকেও গত কয়েকদিন অভিনয় করেছেন তিনি।

ছবির শুটিং শুরু হওয়ার আগে আরও কয়েকটি নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন। কিছুদিন আগে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘জাল’ নামের একটি ৮ পর্বের ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মিম। এতে তার সহশিল্পী চিত্রনায়ক নিরব। সিরিজটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD