শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে চ্যাম্পিয়ন মেয়েরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

ছাদখোলা বাসে চড়ে উচ্ছ্বাসের আক্ষেপ মিটে গেছে। সেই বাসে চড়েই বাফুফের পথে রওয়ানা হয়েছেন ‘সাফ চ্যাম্পিয়ন’ সাবিনা খাতুনরা।

বুধবার শাহজালাল বিমানবন্দর থেকে বের হওয়ার পর গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক সাবিনা খাতুন। বীরোচিতভাবে ট্রফি উঁচিয়ে তিনি বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সবাইকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ। যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’

বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পুরণ করা হয়েছে। বাসের রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

এর আগে বিমানবন্দরে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের অভ্যর্থনা জানান। এ সময় তাদের মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করা হয়।

বেলা ১টা ৪০ মিনিটে সাবিনাদের বহকারী বিমানটি বিমানবন্দরে পৌছায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD