শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :

ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন সাইফ-কারিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

দ্বিতীয়বারও পুত্র সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর খান। গত ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) তাকে নিয়ে বাড়ি ফিরলেন সাইফিনা দম্পতি ও বড় ভাই তৈমুর আলি খান।

বাড়ি ফেরার পথে কড়া নিরাপত্তার মধ্যেও পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হয় সাইফিনার দ্বিতীয় পুত্র। ন্যানির কোলে দেখা গেছে তাকে। তবে উল্টো দিকে ঘুরিয়ে রাখার কারণে ছোট নবারের মুখটি ক্যামেরাবন্দি করতে পারেননি তারা। কিন্তু তার মাথায় একগোছা চুল নজড় এড়ালো না কারও।

সাইফিনার দ্বিতীয় সন্তান কার মতো দেখতে হয়েছে? এমন প্রশ্নের জবাবে দাদু রণধীর কাপুর জানান, “আমার তো সব শিশুদের একইরকম দেখতে লাগে, কে জানে… কিন্তু সকলে বলছে একদম দাদার মুখ বসানো। তৈমুরের মতোই নাকি দেখতে হয়েছে ছোট্ট সোনা।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD