শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

ছেলের আদুরে ছবি দিয়ে নাম ঘোষণা করলেন গীতা-হরভাজন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

গত ১০ জুলাই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন হরভাজন সিং ও গীতা বাসরা দম্পতি। বলিউড স্টারের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বড় মেয়ে ও ছোট ছেলের একটি ছবি শেয়ার করেছেন গীতা বাসরা। যেখানে দেখা যাচ্ছে ছোট ভাইকে আদর করছে হিনায়া হীর প্লাহা।

এই ছবিটির ক্যাপশনেই ছেলের নাম ঘোষণা করেছেন গীতা।

বলিউডের এই অভিনেত্রী তাদের ছেলের নাম রেখেছেন ‘জোভান বীর সিং প্লাহা’।

২০১৫ সালে বলিউড অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন হরভাজন সিং। পরের বছরই তাদের ঘর আলো করে আসে প্রথম কন্যা সন্তান হিনায়া। বছর পাঁচেক পর এবার ভাইকে স্বাগত জানাল ছোট্ট হিনায়া।

ইমরান হাশমির বিপরীতে ‘দিল দিয়া হ্যায়’ ছবির মধ্য দিয়ে ২০০৬ সালে রূপালি জগতে পা রেখেছিলেন গীতা বাসরা।

এরপর ২০০৭ সালে মুক্তি পায় তার অভিনীত ‘দ্য ট্রেন’। এতেও তার বিপরীতে ছিলেন ইমরান।

এরপর গীতাকে দেখা গেছে- ‘জিলা গাজিয়াবাদ’, ‘সেকেন্ড হ্যান্ড হাসবেন্ড’ ও ‘লক’ ছবিতে। মিউজিক ভিডিওতেও কাজ করেছেন গীতা। তবে হারভাজান সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন বলিউডের এই অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD