শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ছেলের নাম ঘোষণা করলেন অমৃতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

দিন কয়েক আগেই প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন অমৃতা রাও-আনমোল দম্পতি। গত ১ নভেম্বর মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুখবরটি সকলকে জানিয়েছিলেন আনমোল।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ছেলের নাম ঘোষণা করলেন অমৃতা রাও। ৩৯ বছর বয়সী এই তার তাদের ছেলের নাম রেখেছেন ‘বীর’।

সাত বছর মন দেওয়া-নেওয়ার পর ২০১৬ সালে আনমোলকে বিয়ে করেন অমৃতা। এরপর বলিউড থেকেও বিদায় নেন ‘বিবাহ’-র নায়িকা। সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল অমৃতাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD