সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ছেলের বউকে ২০ ক্যারেট হীরা দেবেন শিল্পা তবে…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

জুয়েলারির প্রতি একটু বেশি দুর্বলতা রয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। তার সংগ্রহে রয়েছে নামি-দামি সব ব্র্যান্ডের স্বর্ণ, রূপা, হোয়াইট গোল্ড ও হীরার তৈরি জুয়েলারি।

৪৫ বছর বয়সী এই অভিনেত্রীর কাছে রয়েছে ২০ ক্যারেট হীরা। আর সেটিই ভবিষ্যতে তিনি তার একমাত্র ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার বউকে উপহার দেবেন। তবে রয়েছে একটি শর্ত।

এ প্রসঙ্গে মজা করে শিল্পা শেঠি বলেন, “আমি ভিয়ানকে বলেছি যদি তার বউ আমাকে ভালোবাসে তাহলে তাকে আমার কাছে থাকা ২০ ক্যারেট হীরা দিয়ে দেবো। তা না হলে ছোট একটা কিছু দিয়ে কাজ চালিয়ে নেবো।”

যোগ করে তিনি আরও বলেন, “আপনারা যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে থাকেন তাহলে দেখবেন আমি নিজেকে মা হিসেবে সংজ্ঞায়িত করি কারণ এটি সর্বদা আমার প্রথম অগ্রাধিকার।”

২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শিল্পা শেঠি। ভিয়ান ও সামিশা নামে তাদের দুই সন্তান রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD