শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

জনি-ঐশীর ‘বেসামাল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

এবারের ঈদে প্রকাশ পেয়েছে ফাতেমা তুয যাহরা ঐশী ও জনি খানের গান ‘বেসামাল’। গানটি রেকর্ড করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে এবারের ঈদে গানটি মিউজিক ভিডিওসহ মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।

গানের বিষয়ে ঐশী বলেন, আমার গাওয়া বেশ কয়েক বছর আগের গান এটি। গানটি বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এক শ্রেণির দর্শকের এটা বেশ ভালো লাগবে বলে আমি মনে করছি।

জনি খান বলেন, গানের সঙ্গে সমন্বয় করে আমরা একটা বিগ বাজেটের ভিডিও নির্মাণ করেছি। মুক্তির পর থেকেই সবার ভালো সাড়া পাচ্ছি।

গানের সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু, লিখেছেন মাহতাব হোসেন। সুর করেছেন জনি খান নিজেই। এছাড়াও মিউজিক ভিডিওতে জনির সঙ্গী হয়েছেন সুমাইয়া। এই মিউজিক ভিডিও বানিয়েছেন রাহাত বাপ্পী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD