শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :

জন্মদিনে জানালেন প্রেমের খবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। আজ (১০ অক্টোবর) ৩১ বছরে পা দিয়েছেন তিনি। জীবনের বিশেষ এই দিনটিতে বিশেষ একটি ঘোষণা দিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিক অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন রাকুল প্রীত সিং।

রাকুল প্রীতের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, একটি পার্কে হাতে হাত রেখে হাঁটছেন এই তারকা জুটি।

ছবিটির ক্যাপশনে রাকুল লিখেছেন, “ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি এ বছর আমার সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ আমার জীবন রাঙিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে অনবরত হাসানোর জন্য। ধন্যবাদ আমার সঙ্গী হওয়ার জন্য। এখনও আরও অনেক স্মৃতি তৈরি করতে হবে তোমার সঙ্গে।”

একই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জ্যাকি ভাগনানি নিজেও।

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। অভিনয় করেছেন তামিল ও হিন্দি দুই ভাষার ছবিতেই।

রাকুলের বলিউড অভিষেক হয় ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD