বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

জন্মদিন পালন পছন্দ নয় মোশাররফ করিমের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

ছোট ও বড় দুই পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের আজ ৪৮ তম জন্মদিন। তবে এবারের জন্মদিনে থাকছে না কোন আয়োজন।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এই অভিনেতা জানালেন, জন্মদিন পালন পছন্দ নয় তার।

মোশাররফ করিমের ভাষ্য, জন্মদিন পালন করার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। আমি নিজের জন্মদিন কখন নিজে পালন করি না। তবে আমাকে যারা ভালোবাসে তারা জন্মদিনে কেক কাটেন, বিভিন্ন আয়োজন করেন; আমি সেসব খবর পাই। ভালো লাগে।

এবারের জন্মদিনে কি করছেন এমন প্রশ্নে মোশাররফ করিম জানালেন, অন্যবার বাসায় খুব কাছের স্বজনদের দাওয়াত দেই। এবার সেটাও করছি না। নিজেরাই বাসায় ভালো খাবার খাবো।

কে এম মোশাররফ করিম ১৯৭১ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। একুশ শতাব্দীর প্রথম দশকে টেলিভিশনের পর্দায় ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসাবে আবির্ভূত হয় তাঁর। তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD