সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

জামায়াতে ইসলামী রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে: মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে, এটা ঠিক নয়। কারণ এদেশে সব ধর্মের মানুষ বসবাস করে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষের কথা বলার স্বাধীনতা দিতে চাই।

মির্জা ফখরুল বলেন, আমরা আপনাদের আমানতের খেয়ানত করব না। সরকার গঠন করতে পারলে এলাকার উন্নয়ন করব। বর্তমান সরকার কৃষকদের সার দিতে ব্যর্থ। আমরা নির্বাচিত হলে কৃষি কার্ড দেবো কৃষকদের। যাতে তারা প্রয়োজনে ন্যায্যমূল্যে সার কিনতে পারেন। মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে মায়েরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী, চিকিৎসাসহ সব সুবিধা পাবেন।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD