শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

জায়েদ খানের বউ হওয়া প্রশ্নে সায়ন্তিকার জবাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তিকা। তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এবার লোকসভা ভোটের টিকিট মেলেনি নায়িকার! শুধু সায়ন্তিকাই নন, দলের প্রতি অভিমান আছে বহু তারকার। গুঞ্জন রটেছে, অভিনয় কিংবা রাজনীতির মাঠ—কোথাও নাকি পা শক্ত করে দাঁড়াতেই পারছেন না

সায়ন্তিকা। তবে কি বিয়ে করে সংসারি হবেন নায়িকা? এমন প্রশ্নও আসছে সামনে। একবার গুঞ্জন রটেছিল, বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন নায়িকা।

এবার নিজের বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিনেত্রী। আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন?

এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’ এর আগে
বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রটেছিল। বাংলাদেশে এসে সিনেমার শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি। যা নিয়ে ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD