শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

জাহিদ হাসানের নায়িকা শিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বর্তমানে নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি ‘চাঁন মিয়ার আংটি বদল’ নামে একটি একক নাটকে অভিনয় করলেন জাহিদ হাসান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বিদুৎ রায় রচিত নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম।

শিরিন শিলা বলেন—করোনার কারণে অনেক দিন ঘরবন্দি ছিলাম। কিছুদিন ধরে নতুন কাজের প্রস্তাব পাচ্ছিলাম। এ নাটকের গল্পটি ভালো লেগে যায়, কমেডি ধাঁচের হলেও গল্পটি ভালো। আর সহশিল্পী হিসেবে জাহিদ হাসান ভাইকে পাওয়াটা দারুণ ব্যাপার!

এতে আরো অভিনয় করেছেন—শেলী আহসান, ফারুক আহমেদ প্রমুখ। গত ১৮-১৯ অক্টোবর, গাজীপুরের পূবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে নাটকটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD