শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

‘জোনাস ব্রাদার্স’র জয়ে গর্বিত প্রিয়াঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে ফাঁকা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস। বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাসম্পন্ন এই পুরস্কার বিতরণ হয়েছে ১৪ অক্টোবর। গায়িকা কেলি ক্লার্কসন টানা তৃতীয়বারের মতো এই আয়োজন সঞ্চালনা করলেন।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাইদের ব্যান্ড জোনাস ব্রাদার্সের কাছে গেছে তিনটি স্বীকৃতি। এ কারণে বেজায় উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জোনাস ব্রাদার্স ব্যান্ড দলের তিন সদস্য নিক জোনাস, জো জোনাস ও কেলভিন জোনাসের একটি ছবি শেয়ার করেছেন পিসি। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “তিনটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস! তোমাদের নিয়ে গর্বিত।”

গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস। কিন্তু কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

সংগীত তারকাদের অ্যালবাম ও ডিজিটাল গান বিক্রি, স্ট্রিমিং, রেডিও এয়ারপ্লে, ট্যুর ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার ওপর ভিত্তি করে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়ে থাকে।

১৯৯০ সাল থেকে আমেরিকার বিলবোর্ড ম্যাগাজিন পুরস্কারটি দিয়ে আসছে। এবার ছিল এর ২৭তম আসর। মাঝে ২০০৭-২০১০ সাল পর্যন্ত অনুষ্ঠানটি হয়নি। আর ২০০০-২০০১ সালের পুরস্কার একই আসরে দেওয়া হয়েছিল। ২০১১ সাল থেকে প্রতি বিভাগে ‘বর্ষসেরা’ (অব দ্য ইয়ার) শব্দটি বাদ দিয়ে যুক্ত করা হয় ‘শীর্ষ’ (টপ)। যেমন আর্টিস্ট অব দ্য ইয়ার পাল্টে হয়েছে টপ আর্টিস্ট। শুরুতে বিভাগটির নাম ছিল ‘হ্যাশট্যাগ ওয়ান ওয়ার্ল্ড আর্টিস্ট’। ২০১৭ সাল থেকে ভক্তদের ভোটে দুটি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD