মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। খবর- আনন্দবাজার পত্রিকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ তালিকা প্রকাশের সঙ্গে প্রকাশ করা হয় আয়ুষ্মানকে নিয়ে লেখা বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের ছোট একটি লেখাও।
টাইমসে দীপিকা লেখেন, আয়ুষ্মানের ডেব্যু সিনেমা ভিকি ডোনার থেকেই তাকে আমি চিনি। যদিও তার আগে থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে একাধিকভাবে জড়িয়ে ছিলেন তিনি। এই কয়েক বছরে আয়ুষ্মান মনে রাখার মতো সিনেমায় আইকনিক চরিত্রে অভিনয় করে যে প্রভাব সমাজে বিস্তার করেছে তা সত্যি অনবদ্য ও প্রশংসনীয়।
দীপিকা আরও লিখেন, ১.৩ বিলিয়নের দেশ ভারতে খুব অল্প কয়েকজন মানুষ নিজেদের স্বপ্ন সত্যি করতে পারে। এদের মধ্যেই একজন আয়ুষ্মান খুরানা। ওর প্রতিভা এবং কাজের প্রতি ডেডিকেশন এই পর্যায়ে নিয়ে এসেছে। সেই সঙ্গে ধৈর্য এবং সাহসী মনোভাব ওকে আরো সাফল্যের দিকে নিয়ে গিয়েছে। যারা জীবনে স্বপ্ন পূরণ করতে চাও, তাদের কাছে রোল মডেল হতে পারেন আয়ুষ্মান।
এদিকে বিশাল এই সম্মান পেয়ে আয়ুষ্মান নিজেও আপ্লুত। টাইমসের এ খবর তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
লাইটনিউজ