মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

টানা দুই বিশ্বকাপে ব্যর্থ দল, পদত্যাগ ইংল্যান্ড কোচের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

টানা দুই বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমে ব্যর্থ। ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা ধরে রাখতে পারেনি ইংলিশরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলে বেশি কিছু রদবদল হতে পারে বলে গুঞ্জন ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যাথিউ মট। দুই বছর জস বাটলারদের কোচ থাকার পর পদত্যাগ করলেন অসি কোচ।

দুটি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরে চুক্তির মাঝপথেই দায়িত্ব থেকে অব্যহতি নিলেন ম্যাথিউ মট। ২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের হেড কোচ হওয়া মটের চুক্তি ছিল ৪ বছরের।

মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে ম্যাথিউ মটের পদত্যাগের কথা জানিয়েছে। এও জানানো হয় যে, গত সপ্তাহেই ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি-র সঙ্গে দেখা করে দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন মট।

২০২২ সালের মে মাসে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচ হন মট। দায়িত্ব নিয়েই বড়সড় সাফল্য পান। মটের কোচিংয়ে ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এছাড়া তার কোচিংয়েই ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ জেতে।

ম্যাথিউ মট সরে দাঁড়ানোয় তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পাচ্ছেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিকের হাতে। তাকে পরবর্তীতে পাকাপাকিভাবে এই দায়িত্বে দেখা যেতে পারে।

গুঞ্জন ছিল, ইংল্যান্ডের অন্যতম সফল অধিনায়ক ইয়ন মরগ্যান হেড কোচ হতে পারেন। তবে মরগ্যান নিজেই আগ্রহী নন বলে খবর। এমনকি অ্যান্ড্রু ফ্লিনটফও ইংল্যান্ডের হেড কোচ হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD