সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

টিভিচ্যানেলে হুমায়ূন আহমেদের জন্মদিনের আয়োজন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

আজ নন্দিত কথাশিল্পী, নাট্যকার, নির্মাতা ও গীতিকবি হুমায়ূন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উদযাপন উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে রয়েছে বিশেষ অনুষ্ঠান। চ্যানেল আইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রয়েছে হুমায়ূন মেলা।

অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের আয়োজন প্রচার করবে চ্যানেলটি। এছাড়া বিকাল ৫টায় রয়েছে মেহের আফরোজ শাওনের পরিচালনায় বাংলা ছবি ‘কৃষ্ণপক্ষ’। মাছরাঙা টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে ‘রাঙা রাত’ নামের অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচিত শ্রোতাপ্রিয় কিছু গান পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী।

বাংলাভিশনে সকাল ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তারা তিনজন ও জুরো খালা’। দুপুর ১২টা ৫ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের নীল পদ্মের ছোঁয়া’। এতে অতিথি হয়েছেন মাহফুজ আহমেদ ও জাহিদ হাসান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’।

রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদ রচিত ও তার পছন্দের গান নিয়ে অনুষ্ঠান ‘যে থাকে আঁখি পল্লবে’। এতে গাইবেন মেহের আফরোজ শাওন। প্রসঙ্গত ২০১২ সালের ১৯ জুলাই আমেরিকার নিউইয়র্কে ক্যান্সারাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD