শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। এতে অল্পের জন্য রক্ষা পায় বাসের ৩০ জন যাত্রী।

রোববার (২৮ জানুয়ারি) সকালে ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন— নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫), একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) ও নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পঞ্চগড়গামী একটি ট্রাক ও পঞ্চগড় থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন এবং
প্রায় ৩০ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পান। দুর্ঘটনায় ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD