বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ডিপজলের ছেলের হলুদে রঙিন হলেন তারকারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি। গতকাল ছিল তার বড় ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান। এতে হাজির হন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।

হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন- গুণী নৃত্যপরিচালক মাসুম বাবুল, খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অভিনেতা জ্যাকি আলমগীর, শুব্রত, জায়েদ খান, আলেকজান্ডার বোঁ, মারুফ আকিব, ইমন, জয় চৌধুরী, কন্ঠশিল্পী প্রতিক হাসানসহ অনেকে। অনুষ্ঠানে তারা রঙ মেখে আনন্দ করেন।

ডিপজল তার ছেলের বিয়ে উপলক্ষ পুত্রবধূকে অর্ধকোটি টাকার ফার্নিচার উপহার দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি ফার্নিচারের দোকান থেকে অর্ধকোটি টাকার ফার্নিচার ক্রয় করেন বলে জানান ডিপজলের ঘনিষ্ঠজন জাকির হোসেন। আজ ৩০ সেপ্টেম্বর ডিপজলের ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনার কারণে শুধু পরিবারের লোকজন নিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করবেন।

ডিপজল বলেন, ‘ইচ্ছে ছিল পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার লোকজন নিয়ে বড় করে অনুষ্ঠান করার। কিন্তু করোনার কারণে তা আর হচ্ছে না। পরিবারের লোকজন নিয়ে এখন অনুষ্ঠান করছি।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD