শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

ডিম ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন জয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

জয়া আহসান সম্প্রতি `ফর দ্য লাভ অফ ফুড’ নামের একটি অনুষ্ঠানের তৃতীয় পর্বে হাজির হয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছেন, তিনি ভালো দই-পান্তা বানাতে পারেন। ডিম ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন। ছোট বেলায় জয়ার নানী তাকে প্রচুর তেতো খাবার খাওয়াতেন। এখনও সেই অভ্যাস রয়ে গেছে; কারণ তেতো খেলে ত্বক ও শরীর দুটোই ভালো থাকে।

ঘরের নাকি বাইরের খাবার বেশি পছন্দ আপনার? এমন প্রশ্নের উত্তরে জয়া জানিয়ে দিলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার তার ভালো লাগে।সেটা ঘরের হোক কিংবা বাইরের। পাশাপাশি মেক্সিকান, জাপানি ও কোরিয়ান খাবারও ভালো লাগে জয়ার।

জয়া বলেন, আমি খেতে ভালোবাসি, তাই খাওয়া নিয়ে এতো কিছু ভাবি না। বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার সবই ভালো লাগে। সেটা ঘরের হোক কিংবা বাইরের। আবার মেক্সিকান, জাপানি ও কোরিয়ান খাবারও ভালো লাগে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD