শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

তানজিন তিশা কি জোভানের!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

দু’জনের নাম ‘না’ দিয়ে শুরু। ছেলেটির নাম নাদিম। মেয়েটি নাবিলা। ‘না’ দিয়ে যাদের নাম শুরু, তারা কি একে অপরকে লাইফ পার্টনার করতে ‘হ্যাঁ’ বলবেন?

‘তুমি কি আমারই’ নাটকে পাওয়া যাবে উত্তর। রোমান্টিক-কমেডি ধাঁচের নতুন গল্পটি লিখেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালনা করেছেন তিনিই।

নাদিম চরিত্রে ফারহান আহমেদ জোভান ও নাবিলার ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়াও আছেন শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকিসহ অনেকে। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘প্রেম ও হাস্যরসের মিশ্রণে নাটকটি বানিয়েছি। জোভান ও তানজিনা তিশার কেমিস্ট্রিটা ভালো মানিয়েছে। দর্শকরা উপভোগ করলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

নাটকটিতে রয়েছে ‘তুমি কি আমারই’ শিরোনামের একটি গান। এর কথা, সুর ও কণ্ঠ আহমেদ সবুজের।

ইউটিউবে গানের ডালি চ্যানেলে এ মাসেই মুক্তি পাবে ‘তুমি কি আমারই’।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD