বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

তামিমের পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার সোহেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

কদিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। এবার অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল। বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ।

যেখানে আম্পায়ারিং করার কথা ছিল গাজী সোহেলের। তবে শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি তিনি। ম্যাচ শুরুর আগে অসুস্থতা বোধ করলে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয় তাকে।

মাঠে উপস্থিত থাকা বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন ম্যাচ শুরুর আগে শরীর খারাপ অনুভব করেন সোহেল। পরে হাসপাতালে নেওয়া হয়।

ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান প্রেশার হাই হয়ে গিয়েছিল গাজী সোহেলের। বর্তমানে ঠিক আছেন, তবে পালসটা একটু বেশি। রিজার্ভ আম্পায়ার দিয়েই চলছে এই ম্যাচটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD