সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

তারার সঙ্গে রোমান্স করবেন টাইগার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেতা টাইগার শ্রফ। অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে রোমান্স করবেন তিনি।

‘হিরোপান্তি টু’ সিনেমায় তাদের দেখা যাবে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিরোপান্তি’ সিনেমার সিক্যুয়েল এটি। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এছাড়া এই নির্মাতার আরো একটি সিনেমায় আহান শেঠির বিপরীতে অভিনয় করছেন তারা সুতারিয়া।

টাইগারের সঙ্গে ‘হিরোপান্তি টু’ সিনেমায় এই অভিনেত্রীর অভিনয় প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘আহান শেঠির প্রথম সিনেমায় তারা সুতারিয়ার কিছু দৃশ্য সাজিদ স্যার দেখেছেন। তার অসাধারণ পরাফরম্যান্সে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি খুবই চমৎকার অভিনেত্রী। টাইগার শ্রফের সঙ্গে হিরোপান্তি-টু সিনেমায় তিনি সম্পূর্ণ উপযুক্ত।’

‘হিরোপান্তি-টু’ সিনেমা পরিচালনা করবেন আহমেদ খান। টাইগারের ‘বাঘি-টু’ ও ‘বাঘি-থ্রি’ সিনেমা পরিচালনা করেন তিনি। এছাড়া এই সিনেমার মাধ্যমে আবারো পর্দায় হাজির হচ্ছেন টাইগার-তারা। এর আগে ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় অভিনয় করেন এই জুটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD