আসছে ঈদের জন্য ‘মেঘলা মনের মেয়ে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন অভিনেত্রী তারিন জাহান। নাটকটিতে প্রথমবার তারিনের বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ও জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদীরকে।
গেল ৭ জুলাই থেকে মিরপুর ডিওএইচএসের একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে এবং আজ নাটকটির দৃশ্যধারণ শেষ হবে। নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। ফারিয়া হোসেনের চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছেন তুহিন বড়ুয়া।
নাটকটি প্রসঙ্গে সালমান মুক্তাদীর জানিয়েছেন, এটি একটি অসময় প্রেমের নাটক। যেখানে আমি তারিন আপুর প্রেমিক হওয়ার চেষ্টা করি।
তারিন সালমান ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করছেন মিলি বাশার ও সামিয়া অথৈ। আসছে ঈদে দেশের একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচারিত হবে।
লাইট নিউজ