শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :

তিনি দেখতে শাহরুখের মতো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

প্রথম দেখাতে কেউ হয়তো বিশ্বাসই করবেন না তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খান নন। অবিকল সেই হাসি, সেই লুক, শুধু কিং খানের সেই ডিম্পলটাই নেই। এর বাদে ইব্রাহিম কাদরি যেন হুবহু শাহরুখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড রোমান্স কিংয়ের ডুপ্লিকেট আগেও দেখা গেছে। তবে নতুন করে ভাইরাল ইব্রাহিম কাদরি। কারণ অন্যদের তুলনায় এই অভিনেতার সঙ্গে তার চেহারায় বেশি মিল।

ইব্রাহিম কাদরি পেশায় অভিনেতা। শাহরুখের মতো দেখতে হওয়ায় এই পেশা বেছে নিয়েছেন তিনি। এছাড়া সিনেমায় কখনো শাহরুখের বডি ডাবলের প্রয়োজন হলে ছুটে যান সেটে। অন্য সময় বিভিন্ন শোয়ে শাহরুখের মতো অভিনয় করে অথবা সংলাপ বলে দর্শকের মনোরঞ্জন করেন।

ফটো ও ভিডিও সাইট ইনস্টাগ্রামে ইব্রাহিম কাদরির অ্যাকাউন্ট ঘাঁটলেও চোখে পড়বে শাহরুখ স্টাইলেই গান অথবা ছবি। তার অনুসারীও কম নয়। প্রায় পাঁচ লাখ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD