শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

ঘরের মাঠে নারী এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে।

থাইল্যান্ডের দেওয়া ৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গেছে ১১ দশমিক ৪ ওভারেই।

রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার শামিমা সুলতানা। মাত্র ৩০ বলে ১০টি চারের সাহায্যে ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর বিদায়ের পর দলকে জয়ের বন্দরে নোঙর করান ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ফারজানা ২৬ ও নিগার ১০ রানে অপরাজিত থাকেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD