শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

থাইল্যান্ডে প্রেমিকাকে নিয়ে জন্মদিন উদযাপন শ্রাবন্তীর ছেলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

২১ বছরে পা রাখলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক। সোমবার (১৪ আগস্ট) ছিল এই তারকা পুত্রের জন্মদিন।

বিশেষ এই দিনটি মডেল প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে থাইল্যান্ডে কাটিয়েছেন তিনি। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

এদিন ঝিনুককে দারুণ সারপ্রাইজ উপহার দিয়েছেন প্রেমিকা। প্রেমিকের পছন্দের চকলেট কেক কেটে উদযাপন করেছেন জন্মদিন। এরপর সুইমিং পুলে একসঙ্গে দেখা গেছে দুজনকে।

বয়স ১৮-এর গণ্ডি পার করার আগেই মডেল খ্যাতি লাভ করেছেন দামিনী। বহুদিন ধরেই শ্রাবন্তী পুত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সুযোগ পেলেই বিভিন্ন স্থানে অবকাশ যাপনে চলে যান এই জুটি।

মাঝেমধ্যেই ছেলে আর হবু বউমার সঙ্গে পার্টি করতে দেখা যায় শ্রাবন্তীকে। ছেলের প্রেম সম্পর্কে সম্পূর্ণ সায় রয়েছে তার। বিভিন্ন সময় একত্রে ঘুরে বেড়ান তিনজনে।

প্রসঙ্গত, শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেছেন তিনি। মা-ছেলের বোঝাপড়াটাও বেশ দারুণ।

ছেলে ও তার বান্ধবীকে নিয়ে বিদেশে ঘুরতে যান শ্রাবন্তী। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘মানুষ তো কিছু বলবেই। আমার জীবন একটাই। আমি তো ভুল কিছু করছি না।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD