শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :

দক্ষিণী অভিনেত্রীর মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২

ভারতের কেরালার খ্যাতনামা মডেল ও মালায়াম অভিনেত্রী সাহানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কেরালার কোঝিকোড়ের শহরে তার নিজ বাসা থেকেই মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ধুমধাম করে নিজের ২২ বছরের জন্মদিন পালন করেছিলেন সাহানা। পরদিনই এই মর্মান্তিক ঘটনা। অভিনেত্রীর বাবা-মায়ের অভিযোগ, তাদের মেয়েকে খুন করা হয়েছে।

সাহানার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে স্বামী সাজ্জাদের হাতে পারিবারিক নির্যাতনের শিকার। সাজ্জাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন তারা। অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে, কাজের জন্য কেরালায় থাকতেন সাহানা। তার স্বামী কর্মসূত্রে কাতারে থাকতেন। সাহানা দক্ষিণী সিনেমায় অভিনয় শুরু করার পরই তার স্বামী কাতার থেকে ফিরে আসেন। বর্তমানে তিনি বেকার। মৃত অভিনেত্রীর মায়ের অভিযোগ, সাহানার থেকে টাকা চাইতেন সাজ্জাদ। টাকা না দিলেই মদ্যপ অবস্থায় অশান্তি, ঝামেলা করতো। অভিনেত্রীর মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে সাহানার মা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা সঙ্গে শেষ বার ফোন কথা হয়েছিল তার। জন্মদিনে কী কী করেছেন, সব কথাই অভিনেত্রী মাকে জানিয়েছিলেন। শুক্রবার মায়ের সঙ্গে দেখা করতে আসার কথাও ছিল। হঠাৎ পরদিনই কীভাবে সাহানা আত্মহত্যা করতে পারে? এটাই মেনে নিতে পারছেন না সাহানার মা।

এদিকে, এই ব্যাপারে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবী করেছেন সাজ্জাদ। স্ত্রীকে মৃত অবস্থায় বাথটাবে দেখতে পান বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD