শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

‘দঙ্গল’ কন্যার বাড়িতে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। গত ৩ ডিসেম্বর রাতে আগুন লেগেছিলো ‘দঙ্গল’ কন্যার বাড়িতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দমকলের একটি ইঞ্জিনের ছবি পোস্ট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ফাতিমা।

তিনি লিখেছেন- “বৃহস্পতিবার গভীর রাতে আমার বাড়িতে আগুন লেগেছিলো এবং প্রচণ্ড প্যানিকের মধ্যেই আমি ফায়ার ডিপার্টমেন্টে ফোন করি। কোনও সময় নষ্ট না করে তারা বাড়িতে হাজির হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মুম্বাইয়ের ফায়ার ব্রিগেডকে অশেষ ধন্যবাদ।”

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দমকলবাহিনী পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনায় বিশেষ কােনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফাতিমাকে সবশেষ দেখা গেছে অনুরাগ বসুর ‘লুডো’ এবং অভিষেক শর্মার ‘সূরজ পে মঙ্গল ভারি’তে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD