শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দাঁত থাকতে দাঁতের যত্ন নিচ্ছেন তো?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

বাংলায় একটি প্রবাদ আছে ‘দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুজে না।’ এই প্রবাদ বাক্যটি রূপক অর্থে ব্যবহৃত হলেও আক্ষরিক অর্থেও এই প্রবাদের মূল্য কম নয়। অনেকেই আছেন দাঁতের সঠিক যত্ন না নেয়ার কারণে নানা ধরনের অসুখে ভোগেন। তার মধ্যে দাঁতে ব্যথা হওয়ার বিষয়টিই সবচে ভয়াবহ। সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে ঘরোয়া কিছু উপায়ে দাঁতের ব্যথা অনেকটা উপশম করা সম্ভব। আরটিভি অনলাইনের পাঠকদের জন্য এমনি কিছু উপায়ের পরামর্শ দেয়া হলো।

১. দাঁতের ব্যথা উপশমে লবঙ্গ একটি কার্যকরী ভেষজ ওষুধ। কারণ লবঙ্গে রয়েছে ইউজিনল নামের একটি পদার্থ। যা দাঁতের ব্যথা অনেকটা নিরাময় করে। প্রথমে বেশ কয়েকটি লবঙ্গ ভালো করে গুঁড়ো করে নিন। তারপর একটি পাত্রে নারকেল তেলের মধ্যে লবঙ্গের গুঁড়োটা মিশিয়ে ব্রাশের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান তাহলে অনেকটা আরাম পাবেন। অন্যদিকে নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও দাঁতের গোড়ার নানা সমস্যা ও সংক্রমণ রোধ করে।
২. দাঁতের ব্যথার জন্য আরেকটি ঘরোয়া ওষুধ হচ্ছে আদা। সামান্য পরিমান আদা কেটে যে দাঁতে ব্যথা সেই দাঁত দিয়ে আস্তে আস্তে চিবাতে থাকুন। অনেকটা ম্যাজিকের মতো কিছুক্ষণের মধ্যে ব্যথার উপশম হবে।
৩. কথায় আছে রসুন হচ্ছে সর্বরোগের ওষুধ। দাঁতের ব্যথার রোগীরাও রসুনের মাধ্যমে দাঁতের ব্যথা থেকে মুক্ত হতে পারেন। যে দাঁতে ব্যথা সেই দাঁতে এক কোয়া রসুন থেঁতো করে একটু লবণ মাখিয়ে লাগিয়ে রাখুন। এতে করে দাঁতের ব্যথা থেকে আপনি মুক্ত হতে পারেন।

তবে এ বিষয়ে দন্ত চিকিৎসক ডা. সাজেদুল হক রুবেল বলেন, যেহেতু এখন করোনা প্রাদুর্ভাবের কারণে চিকিৎসকরা নিয়মিত চেম্বারে বসছেন না। অন্যদিকে হাসপাতালগুলোতেও চিকিৎসকরা করোনা রোগীদের নিয়ে ব্যস্ত-তাই দন্ত রোগীদের ঘরোয়াভাবেই কিছু ব্যবস্থা নিতে হবে। তবে এটা সাময়িক প্রতিরোধের কাজ করবে। যারা সিরিয়াস রোগী তাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর সার্জারির বিষয়টাতো ঘরে বসে করা সম্ভব না। দন্ত রোগীদের সকাল এবং রাতে নিয়মিতভাবে দাঁত পরিষ্কার করতেই হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD