বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর

দাম্পত্যের ৮ বছর পূর্ণ করলেন সাইফ-কারিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

দাম্পত্য জীবনের আট বছর পূর্ণ করলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা দম্পতি।

অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

ছবিটির ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন- “এক দেশে ছিলো বেবো নামের একটি মেয়ে এবং সাইফু নামের একটি ছেলে। তারা দু’জনই স্প্যাগিটি এবং ওয়াইন ভালোবাসে…অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। শুভ বিবাহবার্ষিকী সাইফ আলি খান পতৌদি।”

শিগগিরই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন সাইফিনা দম্পতি। তৈমুর আলি খান নামে তাদের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD