শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

দারোয়ান নিশো, কাজের মেয়ে মেহজাবিন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

‘শিল্পী’ দিয়ে বাজিমাত করার পর এবার নির্মাতা মহিদুল মহিম আসছেন ‘বান্টি বানু’ চমক নিয়ে। এতেও মুখ্য চরিত্রে কাজ করেছেন সময়ের আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটকটি। এতে এই শহরের এক বাড়ির দারোয়ান বান্টির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে আর বাসার কাজের মেয়ে বানুর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।

নাটকটি সম্পর্কে নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি কমেডির আদলে গড়া। তবে এর মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্পও নিহিত রয়েছে। নাটকের সংলাপগুলো অনেক মজা করে লিখেছি। নিশো ভাইয়া ও মেহজাবিন আপু বরাবরের মতোই চমৎকার অভিনয় করেছেন। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বান্টি বানু’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD