শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

দীপিকার নতুন প্রেম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

এ বছরের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকতে দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোনকে। এই মাধ্যমটিতে কখনও স্বামী রণবীরে সঙ্গে খুনসুটির ভিডিও আবার কখনও বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বেকিং, কখনও বা বিভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করছেন বলিউডের এই অভিনেত্রী।

এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জুলাই) সকালে একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। সেই সঙ্গে জানিয়েছেন ইয়োগার সঙ্গে তার ভালোবাসার কথাটিও।

ভিডিওটির ক্যাপশনে দীপিকা লিখেছেন, “আমি আমার ইয়োগা ম্যাটকে ভালোবাসি। এখানেই শেষ। এটিই ছিলো আমার পোস্ট।”

এই ভিডিওটি পোস্টের আগে একটি ছবি শেয়ার করেছিলেন দীপিকা পাড়ুকোন। যেখানে ইয়োগা ম্যাটে চক্রাসন করতে দেখা গেছে এই বলিউড সুন্দরীকে।

দীপিকার শেয়ার করা ভিডিওতে একজন মন্তব্য করেছেন, “আপনি ইয়োগা ম্যাট ভালোবাসেন। আর আমরা ভালোবাসি আপনাকে।” আরেকজন লিখেছেন, ‘বাহ দারুণ।’

তাছাড়া ইয়োগা এবং ইয়োগা ম্যাটের প্রতি দীপিকার এই প্রেম দেখে অনেকে প্রশংসাও করেছেন।

এই মুহূর্তে দীপিকা ব্যস্ত রয়েছেন ‘ফাইটার’ ছবির কাজ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে হৃতিক রোশনকে। এবারই প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করবেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD