শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দুই ছেলের জন্য হৃতিকের ৯৭ কোটির দুই অ্যাপার্টমেন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মুম্বাইয়ের জুহু ও ভারসোভা লিংক রোডে দুটি অ্যাপার্টমেন্ট কিনলেন হৃতিক রোশন। অ্যাপার্টমেন্ট দুটি কিনতে বলিউডের এই অভিনেতা ব্যয় করেছেন ৯৭ কোটি ৫০ লাখ রুপি।

বিষয়টি নিশ্চিত করেছেন হৃতিক রোশনের বাবা নির্মাতা রাকেশ রোশন।

হৃতিকের কেনা অ্যাপার্টমেন্ট দুটির একটি ডুপ্লেক্স এবং অপরটির সঙ্গে যুক্ত রয়েছে সাড়ে ছয় হাজার স্কয়ার ফিটের একটি ছাদ।

জানা গেছে- ১৫ ও ১৬ তলা নিয়ে অবস্থিত ২৭৫৩৪ স্কয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনতে ৬৭ কোটি ৫ লাখ রুপি ব্যয় করেছেন এবং ১১১৫৬ স্কয়ার ফিটের আরেকটি অ্যাপার্টমেন্ট তিনি কিনেছেন ৩০ কোটি রুপি দিয়ে। বাকি ১ কোটি ৯৫ লাখ খরচ হয়েছে অ্যাপার্টমেন্ট দুটি রেজিস্ট্রেশন করতে।

বাবা-মায়ের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন হৃতিক রোশন। তাই এখনও নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার কোনো তাড়া নেই বলিউডের এই সুপারস্টারের।

হৃতিকের এক ঘনিষ্ঠসূত্র জানায়, দুই ছেলে হৃহান ও হৃধানের ভবিষ্যতের কথা চিন্তা করে অ্যাপার্টমেন্ট দুটি কিনেছেন হৃতিক রোশন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD