শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :

দুবাইয়ে উড়ছেন বাংলাদেশি পরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১

হেডিং দেখে কি মনে হচ্ছে দুবাইয়ের আকাশে কল্পলোকের কোনো সুন্দরী পরী উড়ে বেড়াচ্ছে? না ব্যাপারটা ঠিক তেমন নয়। দুবাইয়ে দর্শনীয় সব স্থান ঘুরে বেড়াচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। অভিনয়গুণের পাশাপাশি তার সুন্দর মুখশ্রীর জন্য দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় লাস্যময়ী এই নায়িকা।

সম্প্রতি বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে পরীমনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এ জায়গা করে নিয়েছেন। ‘স্বপ্নজাল’-সিনেমায় নাম কুড়ানো এই অভিনেত্রী ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় জায়গাও করে নিয়েছেন।

পরীমনিকে ফেসবুকে ফলো করেন দেশ-বিদেশের ১ কোটিরও বেশি মানুষ! ফলে ফেসবুকে তিনি যাই দেন ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তিনি তার ফেসবুকে দু্বাইয়ে বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি ও ভিডিও দিচ্ছেন। যেন বাংলাদেশের পরী উড়ছেন দুবাইয়ের আকাশে।

কখনো বা মুখে আরবীয় স্কার্ফ বেঁধে ঈগল হাতে নিয়ে মধ্যপ্রাচ্যের চেনারুপে; আবার কখনো স্বল্পবসনা হয়ে ঐতিহাসিক র্বুজ খলিফা টাওয়ারের সামনে। আবার কখনো ঈগলের মতো ডানা মেলে যেন উড়তে চাইছেন আকাশে।

দুবাই গমন সম্পর্কে গণমাধ্যমকে তিনি জানান, গত বছর করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলাম, মূলত জীবন অনেকটা থমকে ছিল। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কাজও করেছি। আপাতত দেশে কোনো শুটিং করছি না। অবসরের এই ফাঁকে দুবাই ঘুরতে এলাম। এখানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। খুব শীঘ্রই দেশে ফিরবো।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD