বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’—মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পারস্য উপসাগরে নিজেদের অবস্থান নিয়ে ফের কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মার্কিন সেনাদের উদ্দেশে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই অবশিষ্ট সদস্য ও সরঞ্জাম নিয়ে নিজ দেশে ফিরে যেতে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইব্রাহিম আজিজি দাবি করেন, ইরানের নৌবাহিনীর ‘সাহসী যোদ্ধারা’ আবারও প্রমাণ করেছে যে পারস্য উপসাগর সব সময় পারস্য উপসাগর হিসেবেই থাকবে। একই সঙ্গে এর নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের হাতেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সেনাদের উদ্দেশে আজিজি আরও বলেন, দেরি হয়ে যাওয়ার আগেই নিজেদের অবশিষ্ট সরঞ্জাম ও সদস্যদের রক্ষা করে নিজ দেশের মাটিতে ফিরে যান। তার ভাষায়, তখন অন্তত নিজেদের দেশের সীমান্ত রক্ষায় মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে।

ইরানি এই সংসদীয় কর্মকর্তা এমন সময় এ মন্তব্য করলেন, যখন পারস্য উপসাগরকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD