শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :

‘দেশি গার্ল’র তালে ঐশ্বরিয়া কন্যার নাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

মেয়ের আরাধ্য বচ্চনের হাত ধরে হাঁটার কারণে প্রায় সময়ই খবরের শিরোনামে আসে ঐশ্বরিয়া রাই বচ্চনের নামটি। এমনকি আজেবাজে নানা প্রশ্নেরও সম্মুখিন হতে হয় বলিউডের এই অভিনেত্রী। আবার কেউ কেউ তো মন্তব্য করে যে, আরাধ্যর পায়ে সমস্যা থাকার কারণেই নাকি অ্যাশ সবসময় তার হাতটি ধরে রাখেন।

তবে সেসব আজেবাজে প্রশ্নের কড়া জবাব দিয়ে দিয়েছে আরাধ্য বচ্চন। বলিউডের জনপ্রিয় গান ‘দেশি গার্ল’-এর তালে কোমর দোলাতে দেখা গেছে আরাধ্যকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

সম্প্রতি স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে এক কাজিনের বিয়েতে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই ‘দেশি গার্ল’র তালে বাবা-মায়ের পাশাপাশি কোমর দোলাতে দেখা গেছে আরাধ্যকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD