বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

দেশেই শুরু লন্ডন লাভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

শাকিব খানকে নিয়ে গত বছরের সেপ্টেম্বরে দুবাই গিয়েছিলেন পরিচালক ইফতেখার চৌধুরী। সঙ্গে ছিলেন কাহিনিকার আব্দুল্লাহ জহির বাবু। দুবাইয়ে তিনজন পরিকল্পনা করেন ‘লন্ডন লাভ’ নামে একটি ছবি নির্মাণের। দেশে ফিরেই ইফতেখার ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। কথা ছিল লন্ডন ও দুবাইয়ের বিভিন্ন লোকেশনে হবে পুরো ছবির শুটিং, কিন্তু মার্চেই দেখা দেয় করোনাভাইরাসের প্রকোপ। সব কিছু গুছিয়ে নিয়েও শেষ পর্যন্ত শুরু করা যায়নি শুটিং, তবে আর বসে থাকতে চান না পরিচালক।

আপাতত লন্ডনে শুটিংয়ের জন্য ভিসা না পেলেও দেশেই শুরু করতে চান ছবির কাজ। ইফতেখার বলেন, ‘গল্পে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে। ঢাকাকে নতুন করে গল্পে রাখছি। আমি চাই, চলতি বছরই পুরো ছবির শুটিং শেষ করতে। আশা করছি, নভেম্বরের মাঝামাঝিতে লন্ডনের ভিসা মিলবে। তত দিনে যেটুকু পারি শুটিং এগিয়ে রাখতে চাই।’ ইফতেখার আরো বলেন, ‘১৬ অক্টোবর শাকিব মালদ্বীপ যাবেন, ২২ অক্টোবর তাঁর ফেরার কথা। দু-তিন দিন হয়তো তিনি বিশ্রাম নেবেন। এর পরই আমরা শুটিং শুরু করতে পারব বলে বিশ্বাস।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD