শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম :

‘দোয়া বিতর্ক’ : শাহরুখের পাশে উর্মিলা, ভূমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানের মোনাজাতের একটি ভিডিও সামনে আসার পরই বিতর্ক শুরু। মোনাজাতের পর মুসলিম রীতি অনুযায়ী ফুঁ দেন শাহরুখ।

বিষয়টিকে সাম্প্রদায়িক সম্প্রীতির উহাহরণ হিসেবে অনেকে দেখলেও কিছু মানুষ লতার মৃতদেহে থুতু ছেটানোর অভিযোগ করেন। বিশেষ করে এ নিয়ে বিতর্ক উসকে দেন বিজেপি নেতা অরুণ যাদব।

মূল ঘটনা না জেনেই অভিনেতাকে আক্রমণ করেন অনেকে। তবে বলিউড সহকর্মরীরা পাশে দাঁড়িয়েছেন অভিনেতার।

অভিনেত্রী-রাজনীতিবিদ উর্মিলা মতন্ডকর হতবাক এই ঘনটা নিয়ে বিতর্ক হওয়ায়, ‘আমাদের সমাজের এতটা অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতোগুরো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব কররেছেন। রাজনীতি এতো নীচে নেমেছে দেখে দুঃখ হয়। ’

অভিনেত্রী ভূমি পেদনেকরও ইনস্টাগ্রামে শাহরুখের প্রার্থনার ছবি দিয়ে ভালোবাসার ইমোজি দেন।

শাহরুখ নিজে অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD