শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর ) সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে
পেয়ে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছাবার্তা লিখছেন ।

এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন কোয়েল। বছরের শেষের দিকে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে
শেয়ার করতেন এই নায়িকা। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে।

প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও নিশপাল সিং। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD