বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন কারিনা, জানালেন সাইফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

বেশ কিছুদিন ধরে বলিউডে জল্পনা ছিল কারিনা কাপুর মা হতে যাচ্ছেন। এবার সেই খবর সত্য হতে যাচ্ছে। বুধবার (১২ আগস্ট) সেই কল্পনা অক্ষরে অক্ষরে মিলে গেল। দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর। খুশির খবর ঘোষণা করলেন খোদ সাইফ আলী খান।

বম্বে টাইমসকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন এই কথা। তিনি বলেছেন, আমরা খুবই খুশি যে আমাদের পরিবার আরও একটু বড় হতে চলেছে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

বেশ কিছুদিন ধরে কারিনা ও সাইফের দ্বিতীয় সন্তান হওয়ার খবর ভাসছিল মিডিয়ায়। সম্প্রতি আনলক শুরু হওয়ার পরই কারিনা-সাইফ-তৈমুরকে মেরিন ড্রাইভে দেখা গিয়েছিল। সেই সময় তৈমুরের মুখে মাস্ক না থাকায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে কারিনার ঢিলেঢালা পোশাকও নজর এড়ায়নি পাপারাৎজিদের। বেবি-বাম্পের জন্য হয়তো ঢিলে পোশাক পরতে শুরু করেছেন করিনা।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে প্রথম মা হন কারিনা। তাদের ছেলে তৈমুর আলী খান জন্মের পর থেকে তারকা। তৈমুরের নাম রাখা নিয়েও বিতর্ক হয়েছিল সেই সময়। তার পর কিছুদিনের ব্রেক নিয়েই কাজে যোগ দিয়েছিলেন কারিনা। তারপর দীর্ঘ বিরতি নিয়েছেন প্রথম সন্তানকে বড় করার। প্রায় চার বছর পর আবারও একবার সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

২০১৯ সালে কামব্যাক করে বেশ কয়েকটি হিট সিনেমায় কাজ করে ফেলেছেন কারিনা। গুড নিউজে কাজ করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আডবানী ও দিলজিত দোসাঞ্জের সঙ্গে। বলিউডে ইতোমধ্যে দুই দশক পার করেছেন কারিনা। শেষ মার্চে ইরফান খানের শেষ ছবি আংরেজি মিডিয়ামেও কাজ করেছেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD