শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :

দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন কপিল শর্মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

মেয়ে আনায়রা শর্মার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন কপিল শর্মা। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে নতুন এই অতিথিকে স্বাগত জানিয়েছেন শর্মা পরিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে কপিল শর্মা লিখেছেন, “নমস্কার। ভগবানের আশীর্বাদে আমাদের বাড়িতে আজ ভোরেই পুত্রসন্তান এসেছে। নবজাতক এবং মা দু’জনেই সুস্থ রয়েছে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদের জন্য ধন্যবাদ।”

২০১৮ সালে গিন্নির ছত্রাথের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান কপিল শর্মা। তার ঠিক পরের বছর অর্থাৎ ২০১৯ সালে কন্যাসন্তানের জন্ম দেন গিন্নি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD