রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

দ্বিতীয় সন্তানের মা হলেন সংগীতশিল্পী বিউটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

“আলহামদুলিল্লাহ্! মহান আল্লাহ্‌ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান ‘নাসিক আহমেদ’ এই পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি।”

“যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পুরো পৃথিবী জুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। সবাই খুব আতংকে ছিলো। এসময় আমার ভয় ও চিন্তাটাও একটু বেশি ছিলো। মাঝে মাঝে খুবই দুশ্চিন্তা হতো, কখন না জানি কী হয়। তাই, এই কঠিন সময়ে সবসময়ই অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। যদিও এর মধ্যে বেশকিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এক প্রকার ঘরবন্দি সময় কেটেছে! তারপরও পরিবারের সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এবং মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে। আপনারা আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ্‌ পাক যেন সবসময় আমার বাবাটাকে সুস্থ রাখেন এবং আপনাদের সকলের দোয়ায় ও যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।”

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি পোস্ট শেয়ার করে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি।

হাসান ফেরদৌস আহমেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী বিউটি। ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম পুত্র সন্তান নাজিব আহমেদ রায়াত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD