শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

ধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে ওমর সানি-মৌসুমী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ধর্ষকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে নানা শ্রেণি পেশার মানুষ। পিছিয়ে নেই তারকারাও।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন অনেক তারকা। তবে স্বশরীরে রাজপথে নেমে এলেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী।

টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) ব্যানারে নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়ণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই দুই তারকা বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন।

সেখানে সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ প্রায় দুই শতাধিক টিপিবির মেম্বার উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়। সেটা যদি হয় ন্যায় সঙ্গত তাহলে কোনো কথাই নেই। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে। প্রতিবাদের কোনো দল নেই। ভালো থাক দেশের মানুষ ভাল থাক দেশটি। আই লাভ বাংলাদেশ।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD