শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

নতুন ছবি নিয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় ইমন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

গত ২০ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে শুটিং করছেন না মডেল-অভিনেতা ইমন। শুটিং ব্যস্ততা না থাকলেও নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন নিয়মিতই।

কিছুদিন আগে অনন্ত জলিলের প্রযোজনায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। এর রেশ না কাটতেই আরও কয়েকটি নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। তিনি বলেন, ‘যদিও শুটিং করছি না, কিন্তু নতুন অনেক কাজের সঙ্গে যুক্ত হচ্ছি।

এর মধ্যে চমক লাগানো বিষয়ও থাকছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে নাগাদ শুটিংয়ে ফিরব। পরিস্থিতির উন্নতি হওয়ার পর নতুন কাজগুলো চিত্রায়িত হবে বলেই জেনেছি।’ শুটিংয়ে ফেরার অপেক্ষায় থাকলেও এখনই ফিরছেন না বলে জানিয়েছেন এ অভিনেতা।

পরিস্থিতি বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন। তবে লকডাউনের আগে একাধিক ছবির শুটিং করছিলেন তিনি। এগুলো হল সৈকত নাসিরের পরিচালনায় ‘আকবর : ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’, ওয়াজেদ আলী ‘সুমনের ব্লাড’, সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’, অঞ্জন আইচের ‘আগামীকাল’ ও ‘কানামাছি’। এ ছাড়া ঈদের কয়েকটি টিভি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তাব পেয়েছেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD