শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :

নতুন দুই ছবিতে তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

করোনার কারণে প্রায় সাত মাস অভিনয় বন্ধ রেখেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টিভি নাটক দিয়ে গত বছরের শেষ দিকে অভিনয়ের ফেরেন তিনি। ফেরার পর একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন তিশা।

প্রদীপ ঘোষের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘ভালোবাসা প্রীতিলতা’ ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন এ অভিনেত্রী। এরই মধ্যে তার অংশের শুটিং শেষ হয়েছে। এ ছাড়া চলতি মাসে শুরু করেছেন নিয়ামুল মুক্তার পরিচালনায় ‘রক্তজবা’ নামের আরেকটি ছবির কাজ।

১৫ জানুয়ারি থেকে ঢাকা, চাঁদপুর ও মানিকগঞ্জের লোকেশনে এ ছবির শুটিং হয়েছে। দুটি ছবি নিয়েই উচ্ছ্বসিত তিশা। তিনি বলেন, ‘ভালো গল্প পেলে যে কোনো নির্মাতার ছবিতে অভিনয় করতে আমার আপত্তি নেই। নির্মাণচলতি দুটি ছবিই খুব সুন্দর গল্প নিয়ে তৈরি হচ্ছে।

চরিত্রগুলোতে আমাকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। আশা করছি দুটি ছবিই দর্শকের ভালো লাগবে।’ এ ছাড়া একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিশা। অল্প সময়ের মধ্যেই এরই মধ্য থেকে পছন্দ অনুযায়ী ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তিনি।

অভিনয় ছাড়া ছবি প্রযোজক হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তিশার। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘অ্যা বার্নিং কোয়েশ্চেন’ নামের একটি আন্তর্জাতিক ছবির প্রযোজকের দায়িত্বও পালন করছেন। কিছু দিন আগে একটি টেলিভিশন অনুষ্ঠানও উপস্থাপনা করছেন এ অভিনেত্রী।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD