শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :

নতুন বাড়িতে যাচ্ছেন সাইফিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের কাজে কিছুদিন আগে দিল্লিতে গিয়েছিলেন কারিনা কাপুর খান। যেখানে তার সঙ্গে গিয়েছিলেন সাইফ আলি খান ও ছেলে তৈমুর আলি খান। ছবির কাজ শেষ করে বুধবার (২১ অক্টোবর) মুম্বাই ফিরেছেন তারা।

এরইমধ্যে জানা গেলো একটি নতুন তথ্য, এই তারকা দম্পতি তাদের বান্দ্রার বিলাসবহুল বাড়ি ছেড়ে শিগগিরই নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন।

শোনা যাচ্ছে, নতুন ওই বাড়িটিতে রয়েছে বান্দ্রার বাড়ির থেকেও বড় বেডরুম। রয়েছে বাচ্চাদের খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা।

শিগগিরই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতি। দুই সন্তানের কথা ভেবেই নাকি নতুন বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD