শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

নামাজ পড়লে চেহারায় এমনিতেই নূর চলে আসে: প্রিয়াঙ্কা জামান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

দেড় দশকের ক্যারিয়ার প্রিয়াঙ্কা জামানের। নাটক, সিনেমা দুই অঙ্গনেই কাজ করেছেন। তবে সফলতা এখনও অধরা। তবুও হাল ছাড়েননি। কাজ করে যাচ্ছেন। তবে কাজে আলোচনায় না এলেও আজকাল আলোচনায় এসেছেন কথার মাধ্যমে। এবার প্রিয়াঙ্কা জানালেন, নিয়মিত নামাজ পড়লে চেহারায় এমনিতেই নূর চলে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’

ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD