বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

নারীদের ওপর অত্যাচার, মোদিকে জবাবদিহি নয় কেন প্রশ্ন নুসরাতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতে নারীদের ওপর অত্যাচার-নীপিড়ন জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন জবাবদিহি করা হবে না জানতে চেয়েছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান রুহি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের করা একটি টুইটকে কেন্দ্র করে এ প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে প্রশ্ন করা নিষেধ কিনা জানতে চেয়েছেন নুসরাত।

চলতি সপ্তাহেই উত্তর প্রদেশের হাথরাসে দলবদ্ধ ধর্ষণের শিকার ১৯ বছরের এক দলিত কিশোরীর মৃত্যু হয়। দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি ছিলেন ওই ভুক্তভোগী। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট করেন হাথরাস ঘটনা নিয়ে। তিনি লেখেন, ‘উত্তর প্রদেশে এ সব হচ্ছে কি? চতুর্দিকে খালি ধর্ষণের খবর, বিরক্তিকর!!’ তার ওই পোস্টের পরই তোপ দাগলেন নুসরাত।

নিজের ভ্যারিফাইড টুইটারে এ তৃণমূল সাংসদ লেখেন- ‘অবশেষে, কেউ এই ভয়াবহ বাস্তবতা গ্রহণ করছে। দলিত ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ ও নৃশংসতার জন্য আপনি কেন নরেন্দ্র মোদিজিকে জবাবদিহি করবেন না? নাকি এখনই আপনার কর্তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা নিষেধ? লজ্জাজনক!’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD